খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের প্রাণিসম্পদে আমুল পরিবর্তন এসেছে এবং দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সামগ্রিকভাবে ভালো করেছি বলেই মাথাপিছু আয় বেড়েছে।তিনি আরো বলেন, গবেষণার মাধ্যমে এ দেশের সর্ব ক্ষেত্র উৎপাদন বৃদ্ধি করা যায়। আর এ উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তবেই এ এ দেশের উন্নয়ন টেকসই ও সমৃদ্ধশালী হবে।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রূপসা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রূপসা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা,ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জেলা আওয়ামীলীগের সদস্য ফ,ম আঃ সালাম,রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন, মিস্টার বাংলাদেশ আবুল কালাম আজাদ।
রূপসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন ডা. ভেটেরিনারি সার্জন ডাঃ তপু কুমার সাহা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, শিক্ষা কর্মকর্তা আঃ রব,নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির উদ্দীন,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন,সহকারী প্রোগ্রামার রেজাউল করিম,আনসার বিডিবি কর্মকর্তা আরিফা খাতুন, ইউআরসি ইন্সট্রাক্টর মোসলেম আলী,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোরশেদুল আলম বাবু, তথ্য কর্মকর্তা দিলশানারা,সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু, বন কর্মকর্তা মুজিবুর রহমান,আওয়ামী লীগ নেতা নাজির আহমেদ,খামারী মোঃ আকরাম হোসেন, বিপ্রজিৎ মল্লিক,কমলা রানী সেন।