শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2025-09-01
রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

খুলনার খানজাহান আলী (র.) রুপসা সেতুর ২নং পিলারের বেজমেন্ট থেকে সিনিয়ার সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি স্বেচ্ছায় সেতুর ওপর থেকে লাফ দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়।

নৌ-পুলিশ রূপসা ফাঁড়ির ইন্সপেক্টর আবুল খায়েক জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা লাশটি উদ্ধার করেন। তার পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমন্ডল ক্ষতিগ্রস্থ ছিল। তার প্যান্টের পকেটে জাতীয় পরিচয়পত্র থাকায় পুলিশ সহজেই ওয়াহেদ-উজ-জামান বুলুকে শনাক্ত করতে পেরেছে।

ওয়াহেদ-উজ-জামান বুলু নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন ইব্রাহিম মিয়া রোডের বাসিন্দা মো. আকবর আলীর ছেলে। খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু সংবাদ প্রতিদিন পত্রিকার খুলনার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মরদেহ উদ্ধারের বিষয়টি লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান নিশ্চিত করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম