শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রায় ১৫০ কেজি হরিণের মাংসসহ দুটি নৌকা জব্দ


কয়রা(খুলনা)প্রতিনিধিঃ 
DhakaReport24.com || 2023-02-11 14:41:45
কয়রায় ১৫০ কেজি হরিণের মাংসসহ দুটি নৌকা জব্দ

সুন্দরবনের খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা বন টহল ফঁাড়ির স্টাফরা বিশেষ অভিযান চালিয়ে ১৫০ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় হরিণ ধরার ফঁাদ সহ ২ টি নৌকা উদ্ধার করা হয়। 

তবে বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। 

জানা গেছে গত শুক্রবার সন্ধা ৭ টার দিকে খাশিটানা বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের মুড়ুলিখাল এলাকা হতে এ সকল হরিণের মাংস জব্দ করা হয়েছে। অভিযাকালে উপস্থিত ছিলেন খাশিটানা বন টহল ফঁাড়ির স্টাফ আশফুজ্জামান ও শেখ মুিজবুর রহমান। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম