শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে ৬ জেলে আটক


মোঃ ফরহাদ - কয়রা, খুলনা
DhakaReport24.com || 2023-01-19 21:32:15
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে ৬ জেলে আটক

কয়রার কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেকী টহল ফাঁড়ির প্রবেশ নিষিদ্ধ বক্সখালীখাল এলাকায় মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করা হয়েছে।

 

১৯ জানুয়ারী ভোর সাড়ে ৫ টার দিকে ২ টি নৌকা সহ তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন, সোবহান মাতুব্বর ,আল আমিন মাতুব্বার, রাহুল মাতুব্বার, জাহিদুল ইসলাম গাজী, মাকছুদুল ইসলাম ও মাকসুদুল আলম।

 

সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।