শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রায় গাঁজা ও মোটর সাইকেল সহ ৩ জন আটক


ফরহাদ - কয়রা(খুলনা)প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-07 17:57:45
কয়রায় গাঁজা ও মোটর সাইকেল সহ ৩ জন আটক

কয়রা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই শ’ গ্রাম গাজা ও একটি ডিসকভার মোটরসাইল সহ ৩ জনকে আটক করেছে। জানা গেছে, গত ৬ জানুয়ারী রাত ৮ টার দিকে কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস, দোহা (বিপিএম) এর নির্দেশে হড্ডা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হড্ডা গ্রামের কাশির মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন কয়রা উপজেলার হড্ডা গ্রামের অতুল সরদারের ছেলে তাপস কুমার সরদার(৪০),বলাই বাহদুরের ছেলে ভাসকর বাহাদুর(২৫) ও পাইকগাছা উপজেলার কুমারখালী গ্রামের মাজেদ সরদারের ছেলে আবুল বাসার(৩৫)। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) জানান, আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।