শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক


কয়রা - খুলনা প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2022-12-28 20:09:15
সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক

সুন্দরবন কোবাদক স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদীর দলদলিয়া খালে অবৈধ ভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। 

এ সময় তাদের নৌকা থেকে সুন্দরী ও গরান কাঠ উদ্ধার করা হয়। জানা গেছে গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  আটককৃত জেলেরা হলেন গাবুরা গ্রামের মিয়াদত হোসেন, নজরুল ইসলাম ও সাহেব আলী। সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও)  ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন,  এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম