শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনার ডুমুরিয়ায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-17 23:22:00
খুলনার ডুমুরিয়ায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

খুলনার ডুমুরিয়া গ্রামের ফুলজান্নেসা তাহফিজুল কোরআন বহুমুখী মাদ্রাসার ছাত্র মোঃ মাশরাফি (১২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে পাঁচটায় মাদ্রাসার পুকুরে ঐ ছাত্রের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

জানা যায়, মোঃ মাশরাফি ডুমুরিয়া উপজেলার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে। সে ডুমুরিয়া ফুলজান্নেছা তাহফিজুল কোরআন বহুমুখী মাদ্রাসার মাওলানা বিভাগের ছাত্র। 

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক তিনটায় মাদ্রাসা ছুটির পরে সবাই বাড়ি চলে যায়। কিন্তু মাশরাফি বাড়িতে না যাওয়ায় বাবা মাদ্রাসাসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেন। কিন্তু মাশরাফিকে না পেয়ে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদ্রাসার পুকুরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় লাশের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বিপিএন বলেন,  শুক্রবার বিকেল থেকে ছাত্রটি নিখোঁজ ছিল। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদ্রাসার পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়েছে। ছেলেটির মৃত্যু নিয়ে কোন সন্দেহ থাকলে তার পরিবারকে  মামলা করার জন্য বলেছি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম