শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষ্মী আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক কারবারি আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ই সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পুলিশ আবুল বাসার (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত আবুল বাসারের দেহ তল্লাশী করে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় গ্রামবাসীর সহায়তায় পুলিশের উপ-পরিদর্শক সনি ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আবুল বাসার উপজেলার বিড়ালক্ষ্মী গ্রামের মৃত আফছার আলীর ছেলে। পেশায় ভ্যান চালক হলেও ভ্যান চালানোর আড়ালে সে মাদক ব্যবসা করতো বলে দাবি স্থানীয়দের।
গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক সনি জানান, তাকে মাদক আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম