খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে সত্তর পিস ইয়াবা ট্যাবলেট এবং পাঁচশ পঞ্চাশ গ্রাম গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার কেএমপি সূত্রে জানানো হয়েছে, গত চব্বিশ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী লবণচরা থানা এলাকার মোঃ সজিব খাঁ (২৪), খালিশপুর থানা এলাকার মোঃ জামাল হোসেন হেলা(৩৫), সোনাডাঙ্গা মডেল থানা এলাকার মোঃ নাঈম শেখ (২২) এবং খুলনা সদর থানা এলাকার মোঃ হাসান আলী (১৯)কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। ধৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে সত্তর পিস ইয়াবা ট্যাবলেট এবং পাঁচশ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম