শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

র‍্যাবের অভিযানে খুলনা বিআরটিএ থেকে ৩০ দালাল আটক


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-11 02:18:30
র‍্যাবের অভিযানে খুলনা বিআরটিএ থেকে ৩০ দালাল আটক

খুলনা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ত্রিশ জন দালালকে আটক করেছে র‌্যাব। এর মধ্যে পঁচিশ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় পাঁচ জনকে খালাস দেওয়া হয়েছে। রোববার দুপুরে একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে উনিশ জনকে সাত দিন থেকে এক মাস মেয়াদে কারাদন্ড এবং ছয় জনকে দুইশ টাকা থেকে বিশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন।

অভিযান শেষে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মো. মোসতাক আহমেদ জানান, খুলনা বিআরটিএতে দীর্ঘদিন ধরে দালালরা তৎপরতা চালাচ্ছিল। 

বিআরটিএ অফিসে যখন সাধারণ মানুষেরা সেবা নিতে আসে, তখন দালাল ও প্রতারক চক্রের লোকেরা তাদের ভুল বুঝিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়। এসব অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম