খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে ৮০০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট পাঁচজনকে গ্রেফাতার করা হয়েছে।
আটককৃতরা হলেন, মাদক ব্যবসায়ী পাইকগাছা থানা এলাকার মোঃ কামরুল ইসলাম সরদার (৪০), খালিশপুর থানা এলাকার মোঃ জাকারিয়া মিলন (২০), সোনাডাঙ্গা মডেল থানা এলাকার মোঃ বায়জীদ হোসেন(৪২) ও একই এলাকার মেরী বেগম (৩০) এবং মোঃ সোহান মল্লিক (২০) । উপরোক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম