আজ (১০ সেপ্টেম্বর) শনিবার সকাল ৯ টার সময় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আশিকুর রহমান (৩২) কে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) সদস্যরা।
আটক আশিকুর রহমান উক্ত থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান( পিএসসি) বলেন- গোপন সংবাদের ভিত্তিতে খবর পান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে পাচার হয়ে ভারতে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের একটি দল বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী আশিকুর রহমানকে আটক করেন।
আটককৃত আসামির শরীরের তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম এবং যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৩ লক্ষ টাকা।এ নিয়ে গত ছয় মাসে ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ণ আটক করে ২১ বিজিবি সদস্যরা ।
উল্লেখ্য উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/রাব্বি /আরএএম