৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় শ্যামনগরের হরিনগর গণহত্যা ৭১ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি শহীদ পরিবারের সন্তান যতীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে হরিনগর বাজার অস্থায়ী কার্যালয়ে গণহত্যা উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মৃতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদকের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী , বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন, জাতীয় মৎস্যজীবী জেলে সমিতির মুন্সিগঞ্জ ইউনিয়ন সভাপতি মধুজীত দপ্তন, স্মৃতিরক্ষা কমিটির সহ-সভাপতি শহীদ পরিবারের সন্তান মনোরঞ্জন মন্ডল, শহীদ পরিবারের সন্তান হরিপদ মন্ডল, হরিনগর বাজার সর্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সদস্য সুজাতা রানী, সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাংবাদিক ইসমাইল হোসেন, কনিকা রানি প্রমূখ।
অনুষ্ঠানের প্রথমে গণহত্যা নিহত শহীদদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ৯ সেপ্টেম্বর পাকিস্তান হানাদার বাহিনী হরিনগর বাজার রেড করে ২৮ জন ব্যক্তিকে ধরে নিয়ে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম