খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজাসহ ৬জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ছয়জন মাদক ব্যবসায়ীকে মহানগরীর খালিশপুর ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। ধৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, খুলনা সদর থানা এলাকার মোঃ সাগর হাওলাদার (২৩), ফুলতলা থানা এলাকার সজীব খান (২২), খালিশপুর থানা এলাকার তরিকুল ইসলাম শান্ত(১৯), মোঃ লাভলু হাওলাদার (৩২) ও খানজাহান আলী থানা এলাকার মোঃ আবু সাইদ এবং মেহেদী হাসান মুন্না (২৪)।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম