শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় সার বিক্রেতা প্রতিষ্ঠান কে জরিমানা


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-06 16:55:30
খুলনায় সার বিক্রেতা প্রতিষ্ঠান কে জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ দপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে দিঘলিয়া উপজেলার রায়ের মহল বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২টি সার বিক্রয় প্রতিষ্ঠান কে ১৩ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আজ রায়ের মহল বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৩৮ ও ৪৫ ধারা লঙ্ঘনের অপরাধে ২টি সার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান তদারকি করা হয়। মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা এ অভিযানে উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে  লিফলেট, প্যামপ্লেট  বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন  ৩ এপিবিএন, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা ও ক্যাব প্রতিনিধি খুলনা।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম