শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় শব্দ দূষণের অপরাধে জরিমানা ও হাইড্রোলিক হর্ণ জব্দ


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-04 00:33:30
খুলনায় শব্দ দূষণের অপরাধে জরিমানা ও হাইড্রোলিক হর্ণ জব্দ

খুলনার দৌলতপুরে শব্দ দূষণের অপরাধে ৪ জন বাস ও ট্রাক ড্রাইভারকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা এবং ৪টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।

আজ রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তির নেতৃত্বে এবং খুলনা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা জেলা পরিবেশ দপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় আজ দুপুরে খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুর মোড় নামক এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে 'শব্দদূষণ (নিয়ন্ত্রণ)  বিধিমালা ২০০৬ অনুযায়ী' ২টি বাস ও ২টি ট্রাক এর ড্রাইভারকে মোট ৩ হাজার ৫'শ টাকা জরিমানা ধার্য্য পূর্বক আদায় করা হয়। এছাড়া অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৪ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক  মোঃ মারূফ বিল্লাহ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ উপস্থিত ছিলেন। 

ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা আনসার সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম