সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে প্রবাহিত হয়ে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন জনিত কারণে নষ্ট হয়ে যাওয়া গৃহ মেরামত না করতে পেরে। মানবতায় মধ্য দিয়ে জীবন যাপন অতিবাহিত করছে শ্যামনগর উপজেলার আশ্রয়ন প্রকল্পের বসবাসরত অসহায় দরিদ্র মানুষ। ভূমিহীন মানুষেরাও কোন রকমে ও একটি আশ্রয় স্থান পেলেও বর্তমানে সেগুলো বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে।
দারিদ্রতার কারণে বসবাসের উপযুক্ত স্থান তাদের কপালে মিলছে না। নাজুক হয়ে পড়েছে স্যানিটেশন ব্যাবস্থা নেই কোন খাবার পানির উৎস। যোগাযোগের ব্যাবস্থাও খুব খারাপ মানবতায় জীবন পার করতে হয়।সরেজমিনে যেয়ে দেখা যায়, উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের প্রতিটি গৃহ যেন ভগ্নদশায় পরিণত হয়েছে। বসবাস উপযোগী করে তুলতে কেউ পলিথিন আবার কেউ খেজুরের ডাল দিয়ে সাময়িকভাবে আটকে রেখে বসবাস করে যাচ্ছে।
হঠাৎ বৃষ্টি অথবা সত্য প্রবাহের কারণে ভুগতে হচ্ছে নানান বিধি সমস্যায়। এই সমস্যাকে মোকাবেলা করে বসবাস করতে হচ্ছে আশ্রয়ন প্রকল্পের মানুষদের এ যেন কঠিন সংগ্রামী জীবন। তাদের দাবি সরকারি ভাবে যদি আমাদেরকে ত্রাণ না দিয়ে ঘরগুলো মেরামত করে দিত তাহলে আমাদের ছেলেমেয়েদের নিয়ে একটু সুখে শান্তিতে বসবাস করতে পারতাম।এ ধরনের আবেগ আপ্লুত হয়ে আশ্রয়ন প্রকল্পের বসবাসরত বুড়িগোয়ালীনির মায়া রানী (৪০) বলেন, সরকার আমাগো ঘরবাড়ি না দিয়ে যদি ঘর গুলো মেরামত করে দিত তাহলে ছেলেমেয়েদের নিয়ে শান্তিতে বসবাস করতে পারতাম ছেলে-মেয়েদের বইপত্তর রাখতে পারিনি বর্ষার পানিতে সব ভিজে যায়।
বৃদ্ধা কমলা রানী (৬০) বলেন, আঙ্গা ঘরের চাল বেড়া ভেঙে গেছে যে জন্য আঙ্গা ছেলেমেয়ে নে অনেক কষ্ট করে ঘরে থাকতি হয়। ঠান্ডার সময় খুব কষ্ট করে রাত পার করেছি সামনে বর্ষাকাল কিভাবে ঘরের মধ্যে থাকবো চিন্তা করছি। সরকার যদি আঙ্গ ঘরবাড়ি গুলো ঠিক করে দিতো তালি আমরা শান্তিতে বসবাস করতে পারতাম। এরকম অবস্থায় আঙ্গা বসবাস করতি খুব কষ্ট হয়।
বুড়িগোয়ালীনি ইউপি চেয়াম্যান নজরুল ইসলাম বলেন, আমরা উপজেলার মাসিক মিটিংয়ে রেজুলেশন করে জানিয়েছি।দুরত্ব সময়ের মধ্যে সরকারি ভাবে মেরামতের ব্যাবস্থা নেবে।
শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন বলেন, আমরা তাদের ঘর মেরামতের জন্যে সরকারি ভাবে কাজ শুরু করবো। ভগ্ন গৃহের তালিকা করে ব্যাবস্থা নেওয়া হবে।বাংলাদেশে প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নির্দেশ কোন মানুষ গৃহহীন অবস্থায় থাকবে না।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম