শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

তামাকজাত দ্রব্যের কোম্পানির এজেন্টকে জেল-জরিমানা


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-02 17:50:00
 তামাকজাত দ্রব্যের কোম্পানির এজেন্টকে জেল-জরিমানা

২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে খুলনা জেলায় ধুমপান ও তামাক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকেলেখুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার এর নির্দেশে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল এর তত্ত্বাবধানে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন  জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইসমত জাহান তুহিন।

জেলা  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল বলেন, বৃহস্পতিবার  মহানগরীতে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সোনাডাঙ্গা থানার আওতাধীন ১১, মোল্লা বাড়ী বাই লেনে তৃতীয় তলায়  ট্যাব ব্যবহার করে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন ও বিনামূল্যে উপহার বিতরণ করার ল্যাপটপ,ট্যাব,ড্যামী সিগারেটের প্যাকেটসহ টুল বক্স, হেডফোন, ম্যাচ বক্স সহ সকল সামগ্রী দেখা যায়। এসময় ‘ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের এজেন্টের ২জন প্রতিনিধিকে ১ লক্ষ টাকা জরিমানা ও প্রত্যেককে একমাস করে কারাদণ্ড এবং ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  এ ধরনের কর্মকান্ড- ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫‘ এর ৫ ধারার বিধান মোতাবেক অপরাধ হওয়ায় যথাযথ প্রসিকিউশনের ভিত্তিতে আভিযোগ আমলে নেওয়া হয়। অপরাধের সাথে সংশ্লিষ্ট সরঞ্জামাদি জব্দ করা হয় এবং অভিযোগ গঠনপূর্বক আসামির দোষ স্বীকারোক্তির ভিত্তিতে জেল জরিমানা প্রদান করা হয়। এছাড়া ১৯ জন ছাত্রকে তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সোনাডাঙ্গা থানার এস আই মাসুম বিল্লাহ সহ পুলিশ ফোর্স ও আনসার ভিডিপি সদস্যগণ এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে নিয়োজিত অর্গানাইজেশন সিয়ামের নির্বাহী পরিচালক ও টাস্কফোর্স সদস্য অ্যডভোকেট মাসুম বিল্লাহ এবং এইড ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার কাজী মোহাম্মদ হাসিবুল হক। পাবলিক প্লেসে ধুমপান ও বিজ্ঞাপন রোধে এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম