শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কেএমপি'র গ্রান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত


ডুমুরিয়া প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-31 20:09:15
কেএমপি'র গ্রান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত

খুলনা মেট্রোপলিটন পুলিশের গ্রান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।

গ্রান্ড কল্যাণ সভায় কেএমপি'র পুলিশ কমিশনার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের অসুবিধা ও প্রত্যাশা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। এছাড়াও কেএমপি'র সকল স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিতকরণ ও জ্বালানি তেল সাশ্রয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন)  রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মনিরা সুলতানা এবং বিভাগীয় পুলিশ হাসপাতাল, খুলনার ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ সৈয়দ এ.কে.এম.এন করিম-সহ কেএমপি'র বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম