খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি)মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার কেএমপি সূত্রে জানা গেছে,
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী হরিণ টানা থানা এলাকার মোঃ মোস্তাফিজুর রহমান(৩২)এবং সোনাডাঙ্গা মডেল থানা এলাকার মোঃ রাসেল হাওলাদার(১৯), কে মহানগরীর খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম