শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

র‍্যাবের অভিযানে ডুমুরিয়া থেকে এক প্রতারক গ্রেপ্তার।


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-27 15:52:30
র‍্যাবের অভিযানে ডুমুরিয়া থেকে এক প্রতারক গ্রেপ্তার।

খুলনার ডুমুরিয়া থেকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে ভূয়া নিয়োগপত্র প্রদানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র‌্যাব-৬, খুলনা (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় চাকরি দেয়ার নামে ০১জন প্রতারক বিভিন্ন ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এবং বেশ কিছু ভূয়া নিয়োগপত্র ভূক্তভুগিদের প্রদান করেছে। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে চাকরি দেয়ার নামে প্রতারণাকারী ডুমুরিয়া থানা এলাকার মোঃ নুর ইসলাম(৪৬) কে গ্রেফতার করে।এ সময়  আসামীর হেফাজত হতে সেনাবাহিনীর চাকরির ভূয়া নিয়োগপত্র ০২টি, ১পাতা ব্যাংক চেক ও ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম