গতকাল বৃহস্পতিবার যশোর জেলার সীমান্তবর্তী অভয়নগর ও খুলনার ফুলতলা উপজেলার যশোর -খুলনা মহা সড়কের বেজেরডাঙা রাড়িপাড়া এলাকায় ট্রাকচাপায় শিক্ষার্থী মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মিনহাজ হাসান রাজ ও অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের তাজ বিকুর রহমান শাহাত। দুজনই আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. শাহ আলম।
তিনি জানান, তারা দুজন সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোটরসাইকেলে করে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী ট্রাক তাদের চাপা দেয়। তারা ঘটনাস্থলেই নিহত হন।স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম