শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

মেহেরপুরে জেলা প্রশাসকের নামে ঘুষ নেওয়ার দায়ে অফিস সহকারী আটক


মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-25 23:49:30
মেহেরপুরে জেলা প্রশাসকের নামে ঘুষ নেওয়ার দায়ে অফিস সহকারী আটক

জমির খাজনা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে মেহেরপুর জেলা প্রশাসকের নামে ঘুষ নেওয়ার অভিযোগে জেলা প্রশাসনের এক কর্মচারীকে আটক করা হয়েছে। আটককৃত কর্মচারী আবু বক্কর সিদ্দিক জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। তিনি মেহেরপুর গাংনী থানার মিনাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আসামিকে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপার্দ করেছে মেহেরপুর থানা পুলিশ।
মামলার এজহারে সূত্রে জানা যায়, গাংনী উপজেলার কুমারী ডাঙ্গা গ্রামের শামীমা নাসরিন নামে এক নারীর কাছ থেকে হোল্ডিং চালু করতে খাজনা প্রদানের নামে ২ লক্ষ ৪০ হাজার টাকা দাবি করেছিল আবু বক্কর। কাজ না হওয়ায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলে আবু বক্কর এর নামে প্রাথমিক তদন্ত করে জেলা প্রশাসন। তদন্তে অগ্রিম এক লক্ষ টাকা গ্রহণের সত্যতা প্রমাণ পাওয়া যায়। পরে বিভাগীয় মামলার পাশাপাশি আবু বক্করকে পুলিশের হাতে তুলে দেয় জেলা প্রশাসন। এই মর্মে জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মাহফুজ জামান মেহেরপুর সদর থানায় একটি এজহার দায়ের করেন। 
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, আমরা মামলা নথিভুক্ত করে আসামীকে আদালতে সোপার্দ করেছি।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম