শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

হরিণ ধরার ফঁদ সহ নৌকা আটক


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-25 17:21:15
 হরিণ ধরার ফঁদ সহ নৌকা আটক

সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ খাশিটানা বন টহল ফঁাড়ির স্টাফরা অভিযান চালিয়ে হরিণ ধরার ফঁাদ সহ ১ টি নৌকা আটক করেছে।

এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে হরিণ শিকারীরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টাার দিকে খাশিটনা বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ছেড়া নদী এলাকা হতে এ সকল হরিণ ধরার ফঁাদ ও নৌকা আটক করে।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান বলেন, আটক নৌকা ও হরিণ ধরার ফঁাদ উদ্ধারের ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম