খুলনার ডুমুরিয়ার কাটেংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে। আহত ছাত্র শরিফুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ছাত্রের পরিবার এবং সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, উপজেলার কাটেংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আজ দুপুরে শ্রেনি কক্ষে পাঠদান কালে, বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্র ও এলাকার সেলিম হালদারের ছেলে শরিফুল ইসলাম(১৩) কে লাঠি দিয়ে বেদম মারপিট করতে থাকলে এক পর্যায়ে লাঠির বাড়িতে ছাত্রের বাম চোখের উপর অংশে লেগে কেটে গিয়ে জখম হয়
।
খবর পেয়ে আহত ছাত্রের পরিবারের লোকজন ছাত্রটিকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবন্নতি হওয়ায় তাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ছাত্রের পিতা সেলিম হালদার অভিযোগ করে বলেন, স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে হেড মাস্টার মান্নান সাহেবের সাথে সম্প্রতি আমার বিরোধ চলছে। তারই জের ধরে তিনি শত্রুতা মূলক ভাবে আমার ছেলেকে মেরে আহত করেছেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নান জানান, ছাত্রটিকে শাসন করতে লাঠি দিয়ে ২/৩ টি বাড়ি দিয়ে ছিলাম। পরে ছাত্রটির মাকে ডেকে তার হাতে তুলে দিয়েছিলাম। কিন্ত সে এতটা অসুস্থ হবে, তা আমি বুঝতে পারিনি। তবে আমি শত্রুতামূলক ভাবে তাকে মারপিট করেছি, একথা সঠিক নয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম