খুলনা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এবং পুলিশের সমন্বয়ে গঠিত মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার বিকেলে খুলনা নগরীর দৌলতপুর থানাধীন আঞ্জুমান মসজিদ রোডস্থ এলাকায় পরিচালিত অভিযানে ওই এলাকার মাদক ব্যবসায়ী মোঃ আরিফুজ্জামান রুপমকে ১৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফা পরিচালিত মোবাইল কোর্ট আসামীকে ৫ মাসের কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মোঃ মিজানুর রহমানসহ দৌলতপুর থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম