শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া ৯ জেলেকে উদ্ধার করলো বনকর্মীরা


কয়রা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-23 19:49:15
বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া ৯ জেলেকে উদ্ধার করলো বনকর্মীরা

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিম্নচাপের কারনে ট্রলার ডুবে নিখোঁজ  হওয়া ৯ জেলেকে উদ্ধার করেছে বনকর্মীরা। এ সময় কোস্টগার্ট সদস্যদের সহযোগিতা নেওয়া হয়। উদ্ধার করা জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে খাদ্য ও পোষাক সহায়তা দেওয়ার পর নিরাপদ স্থানে পৌছায় দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কাগা-দোবেকি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মেঃ ইসমাইল হোসেন। 

জানা গেছে গত ১৯ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাগরে নিম্নচাপের কারনে এফবি ওবায়েদুল ফিসিং ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা ১৩ জন জেলে এরপর থেকে পানিতে ভাসতে থাকে। গতকাল ২৩ আগস্ট সকাল ৯ টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের কাগা-দোবেকি টহল ফাঁড়ির বনকর্মীরা জানতে পারে টহল ফাঁড়ির অধিনস্থ ছদনখালী এলাকায় ট্রলার ডুবে যাওয়া জেলেরা অবস্থান করছে। তাৎক্ষনিক টহল ফাঁড়ির  স্টাফরা কাগা-দোবেকি কোস্টগার্ডের সদস্যদের নিয়ে তাদের উদ্ধার করে। তবে ঐ ট্রলারে ১৩ জন জেলে নিখোঁজ থাকলেও ৯ জনকে উদ্ধার করা হয়। বাকি ৪ জন এখনো নিখোঁজ। উদ্ধারকৃত জেলেরা হলেন, পটুয়াখালী জেলার কোলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের হিরন মাঝি, জলিল হাওলাদার, ফারুক হাওলাদার, মোঃ ফিরোজ, করিম খান, সবুজ হাওলাদার, ইউছুফ আলী, জহিরুল মেরদা ও সেলিম হাওলাদার। এ ছাড়া ট্রলার ডুবে নিখোঁজ হওয়া আব্বাছ খাঁ, জুয়েল খাঁ, রাকিবুল ও দুলাল হাওলাদারের কোন সন্ধান মেলেনি। 

সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড.আবু নাসের মোহসিন হোসেন, বলেন, সাগরে ট্রলার ডুবে নিখোজ হওয়া জেলেরা ছদনখালী এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পাওয়ার পর তাৎক্ষনিক সেখানে বনকর্মীদের পাঠিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। পরবর্তিতে উদ্ধার করা জেলেদেরেকে বন বিভাগের মাধ্যমে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম