শ্যামনগর উপজেলার ২ নং কাশীমাড়ি ইউনিয়নে রেশনকার্ডের তালিকায় দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউনিয়নের মানুষ।২৩ শে আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় কাশীমাড়ি নতুন বাজারে এ মানববন্ধন হয়।
এসময় উপস্থিত ছিলেন কাশীমাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শোমশের ঢালী,সাধারণ সম্পাদক আবুল হোসেন,৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শানাউল্লাহ , ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক খোকন সানা এবং ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এশার আলী সহ অনেকেই।
এসময় বক্তারা বলেন নির্বাচনের সময় নৌকায় ভোট দিয়েছিলাম এজন্য আমাদের ও লোকজনের রেশনকার্ডের নাম কেটে দিছে, নিজের লোকজনদের নাম বসিয়ে দিছে , তিনি যাদের নাম দিছে তারা বেশির ভাগ অর্থ শালী মানুষ।এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিছুর জামানের সাথে মূঠোফনে01715388029 এই নং একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও কথা বলা সম্ভাব হয়নি।
এদিকে ইউনিয়নের সুশীল সমাজ গরিব দুঃখী মানুষের রেশনকার্ডের নাম কেটে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম