শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কেএমপি'র অভিযানে চোরাই মদ গাঁজাসহ গ্রেপ্তার-৩


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-23 17:49:30
কেএমপি'র অভিযানে চোরাই মদ গাঁজাসহ গ্রেপ্তার-৩

খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি)মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ এবং ৪০৫ গ্রাম গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার কেএমপি সূত্রে জানা গেছে,গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী খুলনা সদর থানা এলাকার  মোঃ লাল চান মাতব্বর(২৫), সোনাডাঙ্গা মডেল থানা এলালার রুহুল আমীন@সোনা(২৮)এবং খালিশপুর থানা এলাকার মোঃ রিপন মোল্লা(২৮)কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৬০ লিটার চোলাই মদ এবং ৪০৫ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।

 ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম