খুলনার ডুমুরিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
আজ সোমবার দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া বাজার তদারকি করা কালে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রর্দশন না করা ও ক্রয় রশিদ দেখাতে না পারায় ২ টি চালের আড়ৎ ও ২ টি খাদ্য পন্য তৈরীকারী প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে ডুমুরিয়া থানা পুলিশ, খুলনা স্যানীটারি ইন্সপেক্টর ডুমুরিয়া ও ক্যাব প্রতিনিধি খুলনা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম