শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

ডুমুরিয়ায় কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-21 21:16:00
ডুমুরিয়ায় কোভিড-১৯ প্রতিরোধ  বিষয়ক সভা অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর  বাস্তবায়নাধীন কোভিড-১৯ প্রতিরোধ :ঝুকি নিরুপন, যোগাযোগ,জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির আওতায় স্বাস্হ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

 আজ রোববার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন  দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রঞ্জু। 

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে মতামত তুলে ধরেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রিফাত রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের খুলনা জেলা কো-অর্ডিনেটর অন্বেষা মজুমদার সভায় সভাপতিত্ব করেন।

সভায় অতিথির বক্তব্যদেন প্রকল্পের রিজিওনাল কর্মকর্তা ইশরাত আসাদ,সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার,  আরো বক্তব্যদেন

প্রকল্পের ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার মোঃ জামাল হোসেন,প্রকল্পের মাঠকর্মী নিস্কৃতি সরকার,রাশেদুল ইসলাম,বিচিত্রা বাছাড়,সঞ্চিতা বিশ্বাস ও সাবিরা বেদৌরা প্রমূখ।
 

সভায় বিভিন্ন ইউনিয়ন জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক,সমাজকর্মিরা উপস্হিত ছিলেন।সভায় প্রকল্পের লক্ষ্যে ও কাঙ্খিত ফলাফল বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম