কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে।
এ সময় পুলিশের অভিযান জানতে পেরে মাংস রেখে পাচারকারিরা দৌড় দিয়ে পালিয়ে যায়।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলার ৪নং কয়রা প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী পিচের রাস্তা হতে এই হরিণের মাংস উদ্ধার করা হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম.এস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তবে এর সাথে কারা জড়িত রয়েছে সেটি তদন্তের মাধ্যমে বের করে তাদের রিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের চেষ্টা চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম