শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রায় বন বিভাগের অভিযানে ৩ নৌকা আটক


কয়রা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-16 20:08:15
কয়রায় বন বিভাগের অভিযানে ৩ নৌকা আটক

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ৩ টি নৌকা জব্দ করা হয়েছে। 

এ সময় অবৈধ জাল ও কাঁকড়া উদ্ধার করা হয়। 

জানা গেছে, গতকাল ১৬ আগস্ট রাত ২ টার দিকে আয়শার ভারানী ও নাটুয়া ভারানিয়া এলাকায় অভিযান চালিয়ে এ সকল নৌকা, কাঁকড়া সহ অবৈধ জাল জব্দ করা হয়েছে। 

তবে অভিযানের খবর আগেই জানতে পেরে অসাধূ জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষক হয়। 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান বলেন, খুলনা রেঞ্জের অধিনস্থ সব এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রাখা হয়েছে। আটক জাল, নৌকা ও কাঁকড়ার ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম