শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনার ডুমুরিয়ায় দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২


খুলনা প্রতিনিধি:
DhakaReport24.com || 2022-08-16 18:08:00
খুলনার ডুমুরিয়ায় দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে দেড় কেজি  গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আজ সকালে খরসঙ্গ  গ্রামের মাদক ব্যবসায়ী রিপন মোল্যা কে ১কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।

অপর এক অভিযানে সোমবার রাতে থানার রানাই গ্রামের বাসিন্দা ও স্হানীয় একটি ইট ভাটার ম্যানেজার মাসুদ জোয়ারদ্দারের ছেলে মাদক ব্যবসায়ী আমান উল্লাহ জোয়াদ্দার (২৩) কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম