শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কয়রায় বেড়িবাঁধ ভেঙে কয়েক গ্রাম প্লাবিত

আতঙ্কে উপকূলের মানুষ

কয়রা, প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-13 20:47:30
কয়রায় বেড়িবাঁধ ভেঙে কয়েক গ্রাম প্লাবিত

খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৪/১ নম্বর পোল্ডারের চরামুখা এলাকায় কপোতাক্ষ নদের তীরবর্তী বাঁধের প্রায় ২০০ মিটার ভেঙে গেছে। শনিবার দুপুরের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায়  এ ঘটনা ঘটে।

জোয়ারে ভেঙে ওই স্থান দিয়ে লবনপানি  ঢুকতে শুরু করে। এতে অন্তত ৩/৪ টি গ্রাম প্লাবিত হয়ে গেছে। সেইসঙ্গে প্রায় আড়াই হাজার বিঘার চিংড়ির ঘের ক্ষতির মুখে পড়েছে।

এর আগে  গত ১৭ জুলাই রবিবার ভাটির টানে ২শ মিটার জায়গা জুড়ে ভাঙ্গন হয়। 

সকালে স্থানীয়রা সেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের চেষ্টা চালায় কিন্তু দুপুরের জোয়ারের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করে।

স্থানীয় দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আছের আলী মোড়ল জানান, বাঁধের ভেঙে যাওয়া স্থান দ্রুত মেরামত করা না হলে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে মানুষজন। জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামতের দাবি জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম