জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুল আলমের নেতৃত্বে মহানগরীর বিভিন্ন এলাকা, বাজারে ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এ সময় মোড়কে মেয়াদ, মূল্য না থাকা, অনুমোদনহীন রং, ফ্লেভার ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করা, অতিরিক্ত মূল্য পন্য বিক্রয় করায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন সদর থানা পুলিশ, খুলনা ও ক্যাব প্রতিনিধি খুলনা।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।