শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনার ডুমুরিয়া থানায়

পুলিশের অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার: গ্রেপ্তার-২


DhakaReport24.com || 2022-08-11 19:58:00
পুলিশের অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার: গ্রেপ্তার-২

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আন্তঃজেলা মোটরসাইকেল চোর সেন্ডিকেটের  দুই জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসান (বিপিএম)'র দিক  নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। আজ বৃহস্পতিবার বিকেলে থানা চত্বরে  থানা পুলিশ আয়োজিত এক প্রেস এ তথ্য জানান।


  ব্রিফিং এ জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলা সহকারি পুলিশ সুপার (সার্কেল বি)মোস্তাফিজুর রহমান এবং থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম)'র নেতৃত্বে থানা পুলিশ বিশেষ অভিযান  চালিয়ে খুলনা, যশোর,সাতক্ষীরা ও কালিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ৫টি বিভিন্ন মডেলের মোটরসাইকেল উদ্ধার করে। 


এসময় মোটরসাইকেলের লক তালা ভাঙ্গার ২টি মাস্টার কিং চাবি,৩ টি টুপি উদ্ধার করা হয়। এছাড়া চুরি কাজে ব্যবহৃত আরো মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতার কৃতরা চোর সিন্ডিকেটের সদস্যরা হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন কাকশিয়ালী গ্রামের আহছান আলির ছেলে সালাউদ্দিন (৩১ ) ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন সোনাখালি গ্রামের মোঃ বাহাদুর শেখের ছেলে-মোঃ সম্রাট ইসলাম শান্ত (১৯)।


উদ্ধারকৃতমোটর সাইকেলের মধ্যে ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি সদস্য সাংবাদিক মোক্তার হোসেনের ব্লু রঙ্গের এ্যাপাসি আরটি,অজ্ঞাত মালিকের  কালো রঙ্গের পালসার,কালো লাল রঙ্গের ডিসকভার,এফ জেড এস ও হিরোহোন্ডা সহ মোট ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।