খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী হরিণটানা থানা এলাকার মুসলিমাবৃষ্টি(২০) এবং সোনাডাঙ্গা মডেল থানা এলাকার মোঃ আলাউদ্দিন মুন্সি(৩৬)কে মহানগরীর খুলনা ও খালিশপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম