শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

ডুমুরিয়ায় পরকিয়ার জেরে দু'সন্তানের জনকের আত্নহত্যা


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-07 23:53:45
ডুমুরিয়ায় পরকিয়ার জেরে দু'সন্তানের জনকের  আত্নহত্যা

খুলনার ডুমুরিয়ায় পিন্টু বসু নামের দু'কন্যা সন্তানের জনক ইলেক্ট্রিক  মিন্ত্রী গলায় দঁড়ি দিয়ে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে

আজ রোববার বিকেলে উপজেলার মালতিয়া গ্রামে। থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে , উপজেলার আটলিয়া ইউনিয়নের মালতিয়া গ্রামের বর্তমান
বাসিন্দা এবং  তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর  গ্রামের স্হায়ী বাসিন্দা নারায়ণ বসু ছেলে তিনি। বিন্দু বসু পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রী। তিনি  দুই কন্যা সন্তান, স্ত্রীসহ ৮-১০ বছর ধরে মালতিয়া এলাকায় বসবাস করে আসছে। 

সম্প্রতি এক মুসলিম নারীর সাথে পরকিয়া প্রেমের সর্ম্পক গড়ে ওঠে তার। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরিবারের লোকজনও বিষয়টি  জানতে পারে। 

এ নিয়ে তাদের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তিনি আজ গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ  শেখ কনি মিয়া। তিনি বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।  

 

ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম