শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

শ্যামনগরের আটুলিয়ার বিড়ালাক্ষী আশ্রয়ন প্রকল্পের পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠান


শ্যামনগর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-07 21:30:15
শ্যামনগরের আটুলিয়ার বিড়ালাক্ষী আশ্রয়ন প্রকল্পের পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী আশ্রয়ন প্রকল্পের পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে বিড়ালাক্ষী আশ্রয়ন প্রকল্পে।

গত ৩ আগষ্ট আশ্রয়ন প্রকল্পের সকলের সম্মতিক্রমে ১২ জন বিশিষ্ট একটি কমিটি গঠন করে তাতে ফারুক হোসেন সভাপতি ও শেখ মিজানুর রহমান কে সহ সভাপতি এবং আব্দুল আলিম কে সাধারণ সম্পাদক করে, আগামী ৩ বছরের জন্য অনুমোদন দেয়া ।

কমিটির পক্ষ থেকে আবু সালেহ বাবু, গাজী কামরুল ইসলাম ও আকতাজ্জামান কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ও কমিটির ১২ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু সালেহ বাবু চেয়ারম্যান ১০ নং আটুলিয়া ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গাজি কামরুল ইসলাম সভাপতি ১০ আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান লিটিল ইউপি সদস্য ১ ওয়ার্ড ১০ আটুলিয়া ইউনিয়ন পরিষদ,আরো উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা সাইদুর রহমান টুকু।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চেয়ারম্যান আবু সালেহ বাবু বলেন যে এখানে গেট তৈরি করে দেওয়া হবে সেটি রাত ৯ টার পারে বন্ধ হয়ে যাবে এবং রাত্রে কোন বহিরাগত ঢুকতে পারবে না ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম বলেন এখানে কোন মাদক সেবনকারীদের কে ঢুকতে দেওয়া হবে না যদি কৈউ আশ্রয় দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহন করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম