শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কেএমপি'র অপরাধ পর্যালোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-07 21:15:15
কেএমপি'র অপরাধ পর্যালোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) অপরাধ পর্যালোচনা  ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার সকালে কেএমপি'র সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহামান ভূঞা মহোদয় এঁর সভাপতিত্বে এ মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভার কেএমপি'র পুলিশ কমিশনার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার ও শ্রেষ্ঠ ট্রাফিক পুলিশ সার্জেন্টকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

এ ছাড়া কেএমপি'র পুলিশ কমিশনার  উপস্থিত কর্মকর্তাদের মূলতবী মামলা সমূহের দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল হার বাড়ানো এবং মাদকদ্রব্য উদ্ধারসহ চলমান বৈশ্বিক এবং জাতীয় সংকট মোকাবেলায় জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ে সকলকে আন্তরিক হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন এবং যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ডিসিদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মাদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি)  বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা-সহ অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং পুরস্কার প্রাপ্ত পুলিশ অফিসারবৃন্দ।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম