খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক পর্যালোচনা সভা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি সরুপ রেঞ্জের ৪ পুলিশ কর্মকর্তাকে পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ রোববার খুলনা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি ড. খঃমহিদউদ্দিনবিপিএম বার। সভায় গত জুন ও জুলাই মাসে তদন্ত এবং অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরুপ যশোর জেলা পুলিশের ৪ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার প্রাপ্ত কর্মকর্তাগণ হলেন জুলাই মাসে রেঞ্জের শ্রেষ্ট সার্কেল কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল, যশোর মোহাম্মদ বেলাল হোসাইন। জুলাই মাসে রেঞ্জের শ্রেষ্ট অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা,যশোর মোঃ তাজুল ইসলাম। রেঞ্জের শ্রেষ্ট এস,আই মোঃ আজিজুর রহমান (নিঃ) কেশবপুর থানা, যশোর।
জুন মাসে রেঞ্জের শ্রেষ্ট এস,আই বেনাপোল পোর্ট থানার মোঃ সোহেল রানা।
এ সময় রেঞ্জ ডিআইজি নির্বাচিত ৪জন কর্মকর্তার হাতে সম্মাননা স্বরুপ ক্রেস্ট তুলে দেন। চার কর্মকর্তার পুরস্কার প্রাপ্তিতে জেলা পুলিশ যশোরের পক্ষ হতে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জিআর/আরএএম