শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কেএমপি'র অভিযানে ফেন্সিডিল, ইয়াবাসহ গ্রেপ্তার-৮


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-07 13:44:00
কেএমপি'র অভিযানে ফেন্সিডিল, ইয়াবাসহ গ্রেপ্তার-৮

খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল ফেন্সিডিলসহ ৮জন মাদক ব্যবসায়ীকো  গ্রেফতার করা হয়েছে।


আজ রোববার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী লবনচরা থানা এলাকার ইমরান শিকদার(৩০) সোনাডাঙ্গা মডেল থানা এলাকার সিরাজুল ইসলাম নূর(২৩)খুলনা থানা এলাকার মোঃ তুফান হাওলাদার@তুহিন(২৮)ডুমুরিয়া থানা এলাকার মোঃ বিল্লাল শরীফ(২৬) খানজাহান আলী থানা এলাকার মোঃ বিল্লাল গাজী(২৫) একই থানার সুমাইয়া বেগম(২০) খালিশপুর থানা এলাকার মোঃ জুয়েল রানা@বাবু(৩৩) এবং পিরোজপুর জেলার সদর থানা এলাকার মোঃ মাসুম শেখ(২৩) কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

ধৃত উপরোক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫০ গ্রাম গাঁজা এবং ৭০ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম