খুলনা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের(কেএমপি-ডিবি) মাদক বিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী রুপসা থানা এলাকার মোঃ নূর আলম তালুকদার(৩৬)এবং লবনচরা থানা এলাকার মোঃ আব্দুল্লাহ হাওলাদার(২২)কে মহানগরীর খুলনা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রুজু করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম