খুলনার ডুমুরিয়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটিতে ১০০জন আবেদনকারীর আবেদন সনাক্ত ও যাচাই-বাছাই করা হয়েছে।
আজ বুধবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের উদ্যোগে উপজেলার সকল ইউনিয়নের অস্বচ্ছল প্রতিবন্ধী যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও যাচাই-বাছাই কমিটির সভাপতি শরীফ আসিফ রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।কমিটির অন্যান দের মধ্যে উপস্হিত ছিলেন সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মেডিকেল অফিসার ডাক্তার সৌরভ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,সমাজ সেবক আব্দুল লতিফ জমাদ্দার প্রমূখ।
এ বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানান,উপজেলার ১৪টি ইউনিয়ন মোট ১০০ জনের আবেদন পত্র যাচাই বাছাই করা হয়েছে। এর থেকে চুড়ান্ত ভাবে নির্বাচিতরা ভাতাসহ সরকারি অন্যান সুযোগ সুবিধা পাওয়ার জন্যে নিবন্ধিত হবেন।নিবন্ধিত প্রতিবন্ধিদের প্রত্যেকেই মাসে সাড়ে ৮শত টাকা হারে সরকারি ভাতা পাবেন বলে জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম