শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনার দৌলতপুর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-02 20:38:00
খুলনার দৌলতপুর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খুলনার দৌলতপুর থানার পাবলা এলাকা থেকে ১৮৯ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইমতিয়াজ শেখ রনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা ইউনিট ও গোয়েন্দা ইউনিট,র‍্যাব-৬ খুলনা এবং  আনসার ব্যাটেলিয়ন নিয়ে গঠিত টাস্কফোর্স টিম দৌলতপুর থানাধীন পাবলা মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে  এলাকার মাদক ব্যবসায়ী ইমতিয়াজ শেখ রনি(৪০)কে ১৮৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
 
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ হানিফ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম