শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কেএমপি'র অভিযানে গাঁজা ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-২


DhakaReport24.com || 2022-08-01 15:12:30
কেএমপি'র অভিযানে গাঁজা ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-২

খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি)মাদক বিরোধী অভিযানে ০১ কেজি গাঁজা এবং ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী  যশোর জেলার কোতয়ালী থানা এলাকার রওশন আরা(৫০) এবং লবনচরা থানা এলাকার মোঃ আবু হানিফ(৩৮)কে মহানগরীর লবণচরা ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। ধৃত উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের কাছ  থেকে ০১ কেজি গাঁজা এবং ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মদাক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রুজু করা হয়েছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম