শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

দেশে দুর্নীতির মহোৎসব চলছে' অনিন্দ্য  ইসলাম অমিত 


DhakaReport24.com || 2022-07-31 23:31:15
দেশে দুর্নীতির মহোৎসব চলছে' অনিন্দ্য  ইসলাম অমিত 

বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বলেন, সরকার কিছুদিন আগেই হাজার হাজার কোটি টাকা খরচ করে অনুষ্ঠান করে বলেছিল- বাংলাদেশ থেকে লোডশেডিংকে বের করে দিয়েছে, লোডশেডিংকে জাদুঘরে পাঠিয়েছে। অথচ এখন দেশে লোডশেডিং হচ্ছে। উন্নয়নের নামে সরকারের লোকেরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।এখন দুর্নীতির মহোৎসব চলছে। 

শনিবার, জুলাই ৩০, ২০২২, বিকাল ৫.০০ সমায়  বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে,   আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় জেলা বিএনপির সভাপতি  মাসুদ অরুনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক  অনিন্দ্য ইসলাম অমিত

এছাড়াও উপস্থিত ছিলন,  জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, গাংনি  উপজেলা বিএনপি'র সভাপতি রেজাউল হক মাস্টার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। 

এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে বিক্ষোভ মিছিল সমাবেশস্থলে এসে যোগদান করে। এতে সমাবেশস্থল এলাকায় বিপুল সংখ‍্যাক নেতাকর্মী ও সমর্থকদের সমাগম ঘটে।