শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনার জিরো পয়েন্টে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহির মৃত্যু


DhakaReport24.com || 2022-07-30 12:01:15
খুলনার জিরো পয়েন্টে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহির মৃত্যু

খুলনা নগরীতে ময়লাবাহি  ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে নগরীর হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট এলাকায়। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।


এলাকাবাসি সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০ টার দিকে আব্দুল জলিল সাইকেল চালিয়ে কৈয়া বাজার থেকে জিরো পয়েন্টের দিকে আসছিল। এ সময় বিপররীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় জলিল ট্রাকের চাকার নিচে পড়ে যায়। ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


হরিণটানা থানার পুলিশ ঘটনস্থলে এসে লাশের সুরাতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।


হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক বলেন, নিহত ব্যক্তি সোনাডাঙ্গা থানা এলকার বাসিন্দা। ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।