শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

কেএমপি'র অভিযানে গাঁজা,ইয়াবাসহ গ্রেপ্তার-৩


খুলনা প্রতিনিধি
DhakaReport24.com || 2022-07-29 00:15:30
কেএমপি'র অভিযানে গাঁজা,ইয়াবাসহ গ্রেপ্তার-৩

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার কেএমপি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে খানজাহান আলী থানা এলাকার মাদক ব্যবসায়ী শেখ সাব্বির হোসেন(২৪) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানা এলাকার মাদক ব্যবসায়ী আবু বকর হাওলাদার(২৫) এবং আড়ংঘাটা থানা এলাকার মাদক ব্যবসায়ী মোঃ আনিস শেখ(৩৪), কে গ্রেফতার করা হয়।ধৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম